সিলেটের ওসমানীনগরে একমাত্র ছেলের মোরসাইকেল দুর্ঘটনার খবর শুনে স্ট্রোক করে প্রাণ হারিয়েছেন বাবা আনার আলী (৫৩)। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার গোয়ালাবাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহত আনার আলী উপজেলার গোয়ালাবাজার ইউপির গ্রামতলা(দাশপাড়া) গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে।
নিহতরে পারিবাারিক সূত্রে জানা যায়, গতবৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় তাজপুর থেকে মোটরসাইকে যোগে নিহত আনার আলীর ছেলে জাবেদ আহমদ (২৪) ও অন্য মোটরসাইকেল আরোহী উপজেলার শসারকান্দী গ্রামের সাইফুল ইসলাম (২৬) মোটরসাইকেল যোগে গোয়ালাবাজার আসছিলো। মহাসড়কের উত্তর গোয়ালাবাজার আনোয়ারা ম্যানশনের সামনে আসামাত্র মহাসড়কের মধ্যখানে হঠাৎ করে একটি ব্যাটারি চালিত টমটম গাড়ি ঘরিয়ে ফেলে এ সময় টমটম গাড়িকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের মধ্যখানে জাবেদের মোটরসাইকেল সজোরে ধাক্কা লাগে।দুর্ঘটনার পর পর মোটরসাইকেল আরো জাবেদ ও ওপর আরোহী সাইফুল গুরুতর আহত হন। আশংকাজন অবস্থায় স্থানীয়রা জাবেদকে উদ্ধার করে সিলেট ওসমানীনগর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে শহরের একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। ঘটনার পরে কে বা কারা আহত জাবেদের বাবা আনার আলীকে মোবাইল ফোনে ছেলের বাইক দুর্ঘটনার খবর জানালে আনার আলী বাড়ির পাশের রাস্তায় স্ট্রোক করে মারা যান। এমন হৃদয়বিদারক ঘটনায় গোটা এলকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে আজ শুক্রবার(২০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা গোয়ালাবাজার ইউপির গ্রামতলা(দাশপাড়া) গ্রামের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে নিহত আনার আলীর লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত আনার আলীর বড় ভাই ছানাওর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ছোট ভাই আনার তার একমাত্র ছেলের মোটরসাইকেল দুর্ঘটনার খবর শুনে স্ট্রোক করে মারা যায়। আমার আহত ভাতিজা জাবেদেরও অবস্থা আশংকাজন বর্তমানে সে হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার ব্যাপারে আইনানুগ বিষয়ষটি প্রক্রিয়াধীন রয়েছে।
কালনী ভিউ ডেস্কঃ 

















