মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিরাইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার দিবসের প্রথম প্রহরে দিরাই উপজেলা প্রশাসন প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবদুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরী, সাবেক ছাত্রনেতা সাংবাদিক রুদ্র মিজান, জুনায়েদ মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদকঃ 


















