সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে ধন্যবাদ জানান তারা।
পথসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক, জেলা জাসাসের আহবায়ক সেরগুল আহমদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাদীর আহমদ, রেজাউল হক, এটিএম হেলাল, রায়হান উদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম।
এছাড়াও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হুশিয়ার আলম, সহ-সভাপতি কাজী মিসবা ও মাহবুব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল করিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান পীর শান্ত ও চয়নিকা দেবনাথ, সাংগঠনিক সম্পাদক রাহুল মিয়া এবং প্রচার সম্পাদক মুহিত মিয়া।
বক্তারা নবগঠিত কমিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
কালনী ভিউ ডেস্কঃ 


















