বিশ্বকাপের মঞ্চে দিরাইয়ের কৃতি সন্তান মাশরাফি চৌধুরী ফাইজা

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের কৃতি সন্তান মাশরাফি চৌধুরী ফাইজা ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন।

তার এ অর্জনে পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

বর্তমানে ফাইজা কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির শিক্ষার্থী। বিশ্বকাপ উপলক্ষে কানাডার টরন্টোতে আয়োজিত বিভিন্ন কার্যক্রমে তিনি আন্তর্জাতিক পর্যায়ের অতিথি, কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

ফাইজার এ সাফল্যের নিশ্চিত করেছেন তার বাবা কানাডা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব মুস্তাক আহমেদ চৌধুরী। তিনি বলেন, এটি আমাদের পরিবারের জন্য গর্বের, একই সঙ্গে দিরাই, সুনামগঞ্জ এবং বাংলাদেশের জন্যও একটি আনন্দের বিষয়।

মাশরাফি চৌধুরী ফাইজা কানাডায় বসবাসরত সুনামগঞ্জ সমিতির সহ-সভাপতি, টরন্টো দিরাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, সুনামগঞ্জ সমিতি ঢাকার সাবেক সাধারণ সম্পাদক এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সাবেক নির্বাহী সদস্য মুস্তাক আহমেদ চৌধুরী ও সাবরিনা আক্তার জাহান চৌধুরীর কন্যা।

স্থানীয়রা মনে করছেন, আন্তর্জাতিক অঙ্গনে ফাইজার এ অর্জন দিরাই ও সুনামগঞ্জের জন্য গৌরব বয়ে এনেছে এবং নতুন প্রজন্মকে বিশ্বমঞ্চে নিজেদের মেধা ও যোগ্যতা তুলে ধরতে অনুপ্রাণিত করবে।

ট্যাগ:

বিশ্বকাপের মঞ্চে দিরাইয়ের কৃতি সন্তান মাশরাফি চৌধুরী ফাইজা

প্রকাশের সময়: ১১:১৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬