শাল্লায় কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: ১,৭৬১ কৃষকের হিসাবে ঢুকল আড়াই হাজার টাকা

সুনামগঞ্জের শাল্লায় আনুষ্ঠানিকভাবে সরকারের ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধনের সঙ্গে সঙ্গে উপজেলার ১ হাজার ৭৬১ জন কৃষকের ব্যাংক হিসাবে আড়াই হাজার টাকা করে সহায়তার অর্থ জমা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ উপলক্ষে শাল্লা উপজেলা পরিষদের হলরুমে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের।

সারাদেশের ৭৭টি উপজেলায় একযোগে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়। শাল্লার অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের সঙ্গে সংযুক্ত ছিল।

প্রাথমিক পর্যায়ে উপজেলার বাহাড়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ২ হাজার ১২২ জন কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার হলেও উদ্বোধনের দিন দরিদ্র, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের ১,৭৬১ আর্থিক সহায়তা পেয়েছেন। পর্যায়ক্রমে শাল্লা উপজেলার অন্যান্য এলাকার কৃষকদেরও এ কর্মসূচির আওতায় আনার কথা জানিয়েছে প্রশাসন।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি সহায়তা ও কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা সহজে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পর্যায়ক্রমে কর্মসূচির আওতা বাড়ানো হলে উপজেলার আরও কৃষক এর সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. তারিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোহাম্মদ ওমর ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) হুমায়ুন কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। এ সময় শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সুহেল, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, আব্দুল করিম, নিত্যানন্দ দাস নিতাই, জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

সুনামগঞ্জে ভাইকে শেকলবন্দি করে নির্যাতন, গ্রেফতার ২

শাল্লায় কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: ১,৭৬১ কৃষকের হিসাবে ঢুকল আড়াই হাজার টাকা

প্রকাশের সময়: ০২:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬