দিরাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হলেন শিক্ষাবিদ সামছুল ইসলাম

সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষাবিদ ও সাংবাদিক সামছুল ইসলাম সরদার খেজুর। তিনি দিরাইয়ের নলেজ হোম প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ। এর আগে তিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সামছুল ইসলাম সরদার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সাকিতপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা জয়নাল আবেদীন সরদার রজনীগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক, তাড়ল ইউনিয়ন পরিষদের অবসরপ্রাপ্ত সচিব এবং সুনামগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সাবেক আহ্বায়ক ছিলেন।

শিক্ষাজীবন শেষে ১৯৯৯ সালে শিক্ষকতা পেশায় যুক্ত হন সামছুল ইসলাম। ২০০১ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা ও সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও নাগরিক উদ্যোগেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশ ফিমেইল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য, উপজেলা সর্বদলীয় শান্তি সহায়ক দলের (পিএফজি) সমন্বয়ক এবং হাওর বাঁচাও আন্দোলনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবনেও রাজনীতিতে সক্রিয় ছিলেন সামছুল ইসলাম। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে দিরাই উপজেলা সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের সদস্যসচিবের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি দিরাই সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং উপজেলা যুবদলের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন।

দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার সুনামগঞ্জ প্রতিনিধি এ কে কুদরত পাশা বলেন, সামছুল ইসলাম মেধাবী ও সজ্জন ব্যক্তি। ছাত্রজীবন, শিক্ষকতা ও সাংবাদিকতা-সব ক্ষেত্রেই তিনি সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। দিরাই কলেজ ও উপজেলা ছাত্রদল গঠনেও তাঁর অবদান প্রশংসনীয়। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে তাঁর কর্মনিষ্ঠা ও ব্যক্তিগত সততার প্রশংসা করেন তিনি।

নতুন দায়িত্ব প্রসঙ্গে সামছুল ইসলাম সরদার বলেন, সহকর্মীরা তাঁকে যে ভালোবাসা ও আস্থা দেখিয়েছেন, তার প্রতিদান দেওয়ার সামর্থ্য তাঁর সীমিত। তিনি অতীতের মতো সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে যেতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ব্যক্তিজীবনে সামছুল ইসলাম সরদার দুই ছেলে ও দুই মেয়ের জনক।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হলেন শিক্ষাবিদ সামছুল ইসলাম

দিরাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হলেন শিক্ষাবিদ সামছুল ইসলাম

প্রকাশের সময়: ১১:১৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬