আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে শাল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নিয়ন্ত্রণে করণীয় নিয়ে পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, জাকির হোসেন ও আবদুল করিম, সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গনেন্দ চন্দ্র সরকার, সাবেক ভাইস-চেয়ারম্যান মাহবুব সোবহানি চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক তরুণ কান্তি দাস, সাধারণ সম্পাদক জয়ন্ত সেন, নাছির চৌধুরীর ব্যক্তিগত সহকারী রুদ্র মিজান প্রমুখ।
সভায় নাছির উদ্দীন চৌধুরী বলেন, দুর্গাপূজা একটি উৎসব। শাল্লায় শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি মাদক ও যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদেরও সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কালনী ভিউ ডেস্কঃ 















