সুনামগঞ্জে ঘুষের অভিযোগ নিয়ে বিরোধ, তদন্ত করায় কর্মকর্তার ওপর হামলা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অনিয়মের বিষয়ে জানতে চাওয়াকে কেন্দ্র করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে একই কার্যালয়ের অফিস সহকারী সাইফুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কর্মকর্তার মাথা ফেটে গেছে বলে জানা গেছে। তবে হামলা ও ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত অফিস সহকারী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনের অভিযোগ, অফিস সহকারী সাইফুল ইসলাম স্থানীয় চিকসা গ্রামের বাসিন্দা হওয়ায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে নিয়মিত অফিসে উপস্থিত থাকতেন না এবং দাপ্তরিক কাজে প্রভাব বিস্তার করতেন। সম্প্রতি সাইফুল তাঁর গ্রামের পাশের গ্রামের কয়েকজন নারীকে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে জনপ্রতি এক হাজার টাকা করে ঘুষ নেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে কর্মকর্তা সরেজমিনে ওই গ্রামে তদন্তে গিয়ে অভিযোগের সত্যতা পান বলে জানান।

আফজাল হোসেনের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে অফিসে এসে এ বিষয়ে সাইফুল ইসলামের কাছে কৈফিয়ত চাইলে তিনি উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাঁর মাথা ফাটিয়ে দেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অফিস সহকারী সাইফুল ইসলাম বলেন, গতকাল ‘কন্যা শিশু দিবস’ উপলক্ষে বীরনগর গ্রামের নারীদের দেওয়া ২২ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। ওই চেকের অর্থের ভাগ চাইতে কর্মকর্তা মঙ্গলবার সকালে সেখানে গিয়েছিলেন বলে তিনি দাবি করেন। স্থানীয়দের কাছ থেকে নিজের বিরুদ্ধে দুর্নামের কথা শুনে অফিসে এসে এ বিষয়ে জানতে চাইলে কর্মকর্তা তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন এবং মারতে আসেন। এ সময় চেয়ারের সঙ্গে পা আটকে পড়ে গিয়ে কর্মকর্তা মাথায় আঘাত পান বলে দাবি করেন সাইফুল।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনী দেবী জানান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাঁকে বিষয়টি অবহিত করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:
জনপ্রিয়

সুনামগঞ্জে ঘুষের অভিযোগ নিয়ে বিরোধ, তদন্ত করায় কর্মকর্তার ওপর হামলা

প্রকাশের সময়: ১০:৩৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬