সুনামগঞ্জের দিরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, করিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রহিমসহ পুলিশ প্রশাসনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পরে উপস্থিত ব্যক্তিরা মাদকমুক্ত এলাকা গড়ে তোলার শপথ নেন।
নিজস্ব প্রতিবেদকঃ 














