সিলেটে সড়কে ঝরল ২৭ প্রাণ

সিলেট বিভাগে গত অক্টোবর মাসে ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৮ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৯ জনই মোটরসাইকেলের চালক ও আরোহী। দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়।

বুধবার (৪ নভেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত অক্টোবর মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জে দুটি দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। মৌলভীবাজারে চারটি দুর্ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আর হবিগঞ্জে ছয়টি দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ট্রাফিক আইন না মেনে বেপরোয়াভাবে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়কের নির্মাণত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।

নিহত ব্যক্তিদের যানবাহনভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন ৯ জন। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের চালক-আরোহী ছিলেন পাঁচজন। বিভিন্ন যানবাহনের ছয়জন চালক এবং চারজন পথচারীও প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার ধরন অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার পাঁচটি ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। মুখোমুখি সংঘর্ষের নয়টি ঘটনায় প্রাণ গেছে ১০ জনের। আর গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে যানবাহনের ধাক্কায় দুটি দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

অক্টোবর মাসে নিহত ২৭ জনের মধ্যে ১৮ জন পুরুষ, তিনজন নারী ও ছয়জন শিশু।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যম, দুটি জাতীয় দৈনিক পত্রিকা, অনুমাননির্ভর অনুজ্জ্বল বা অপ্রকাশিত ঘটনার তথ্য এবং নিসচার সিলেট বিভাগের শাখা সংগঠনগুলোর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছিলেন। সেই হিসাবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দুর্ঘটনার সংখ্যা একটি এবং নিহতের সংখ্যা একজন বেড়েছে। তবে আহতের সংখ্যা কমেছে তিনজন।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার পেল চাল-টাকা ও খাদ্যসামগ্রী

সিলেটে সড়কে ঝরল ২৭ প্রাণ

প্রকাশের সময়: ১১:৪০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬