দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার পেল চাল-টাকা ও খাদ্যসামগ্রী

আগুনে ঘরবাড়ি পুড়ে ছাঁই হয়ে যাওয়া ক্ষতিগ্রস্থ দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামের ১৩ পরিবার কে সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে এ সহায়তার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫শ কেজি করে চাল ও উপজেলা পরিষদ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকার চেক, শুকনো খাবার, শাড়ি, লুঙ্গি ও কম্বল দেওয়া হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু সাঈদ, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জারলিয়া গ্রামের ১৩টি পরিবারের পাশে দাঁড়াতে মাননীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকার চেক, ৫০০ কেজি চাল, শুকনো খাবার, কম্বল, শাড়ি, লুঙ্গিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে। পাশাপাশি এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে পালিয়ে বিয়ের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার পেল চাল-টাকা ও খাদ্যসামগ্রী

প্রকাশের সময়: ১২:০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬