সুনামগঞ্জের দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খান, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক জুনেদ মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ ছাড়া দিরাই সরকারি কলেজ, বিবিয়ানা মডেল কলেজ, জগদল কলেজ, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিরাই উচ্চ বিদ্যালয়, ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়, রাজানগর উচ্চ বিদ্যালয়, উদয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। ওই সময়ের রাজনৈতিক অস্থিরতা ও সেনাবাহিনীর অভ্যন্তরীণ পালাবদলের প্রেক্ষাপটে সিপাহি-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়। ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থানের পর ৭ নভেম্বর সেনাবাহিনীর সদস্য ও সাধারণ মানুষের অংশগ্রহণে সংঘটিত ঘটনাপ্রবাহে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে।
নিজস্ব প্রতিবেদকঃ 


















