ট্রাম্পের ছায়া ছাড়িয়ে নিজস্ব রাজনৈতিক অবস্থান গড়ছেন ভ্যান্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর রাজনৈতিক কৌশলে পরিবর্তন এনেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারের শেষ পর্যায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামনে না এনে নিজের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। বিশ্লেষকদের ধারণা, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের বাইরে স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তৈরির প্রাথমিক পদক্ষেপ এটি।

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা। নির্বাচনের আগে দলটির পক্ষে ভ্যান্সের দেওয়া ছয়টি বক্তব্য পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেপ্টেম্বরে রিপাবলিকান পার্টির সম্মেলনের পর দেওয়া এসব বক্তব্যে নিজের নীতিগত অগ্রাধিকারের ভিত্তিতে দলের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।

জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমতে থাকায় তার প্রভাব পড়ছিল রিপাবলিকান প্রার্থীদের ওপর। এমন পরিস্থিতিতে ট্রাম্পের গুরুত্বপূর্ণ কয়েকটি নীতি, বিশেষ করে ইরান যুদ্ধ ও অভিবাসীদের বিতাড়নের বিষয়গুলো এড়িয়ে গেছেন ভ্যান্স।

এই কৌশল পরিবর্তন ছিল পরিকল্পিত। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি রয়টার্সকে জানান, ভ্যান্স ও তার উপদেষ্টারা অর্থনৈতিক জাতীয়তাবাদ, পররাষ্ট্রনীতিতে সংযম এবং জননিরাপত্তার মতো বিষয়কে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। এসব বিষয়ে কর্তৃত্বের সঙ্গে কথা বলার সুযোগও ছিল ভ্যান্সের। তাদের মতে, ট্রাম্প তার ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনের অংশ হিসেবে এসব নীতি সামনে আনলেও এখন এজেন্ডাগুলোর প্রধান প্রচারক হয়ে উঠেছেন ভ্যান্স।

রিপাবলিকানরা ট্রাম্প-পরবর্তী নেতৃত্ব নিয়ে ভাবতে শুরু করায় ৪২ বছর বয়সী ভ্যান্সের নিজস্ব রাজনৈতিক পথ তৈরির সম্ভাবনাও আলোচনায় এসেছে।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি ভ্যান্স। ট্রাম্পও তাকে বা অন্য কাউকে সমর্থন জানাননি। তবে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ভ্যান্সকে এগিয়ে থাকা একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। রিপাবলিকান দলের কয়েকজন নেতার মতে, ট্রাম্পের সমর্থক জোটের বড় অংশ ধরে রাখার পাশাপাশি তার রাজনৈতিক বিতর্ক ও নেতিবাচক ভাবমূর্তি থেকে নিজেকে দূরে রাখতে হবে ভ্যান্সকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নির্বাচনে দলের পরাজয়ের কারণ নিয়ে সরাসরি নিজের অবস্থান তুলে ধরেন ভ্যান্স। রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানান তিনি। একই সঙ্গে জীবনযাত্রার ব্যয় কমানো, পররাষ্ট্র সম্পর্ক পুনর্মূল্যায়ন এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে পর্যালোচনার কথা বলেন।

ভ্যান্সের ওই পোস্টে প্রথমবারের মতো প্রকাশ্যে যুদ্ধ বন্ধের পক্ষে তার অবস্থান স্পষ্ট হয়। তবে হোয়াইট হাউস ও ভ্যান্সের যোগাযোগব্যবস্থা সম্পর্কে জানেন, এমন তিন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, এ বক্তব্যের মাধ্যমে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি ভাইস প্রেসিডেন্ট। তাদের দাবি, পোস্টটি দেওয়ার বিষয়ে আগেই অবগত ছিলেন সদ্য সাবেক হওয়া হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস।

শুক্রবার হোয়াইট হাউসের জ্যেষ্ঠ নেতৃত্বে পরিবর্তন আনেন ট্রাম্প। সুজি ওয়াইলসকে সরিয়ে তার স্থলাভিষিক্ত করেন স্টিফেন মিলারকে। এ নিয়োগকে ট্রাম্পের কঠোর নীতিগুলো আরও জোরালোভাবে বাস্তবায়নের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

ইরান যুদ্ধের জেরে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ে এর ভূমিকা ছিল বলে স্বীকার করেছেন ট্রাম্প। তবে যুদ্ধ শুরুর সিদ্ধান্তের পক্ষেই নিজের অবস্থান বজায় রেখেছেন তিনি। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি ভিন্ন কিছুই করতাম না।’

ভ্যান্সের পোস্ট দেওয়ার বিষয়ে ট্রাম্প আগে থেকে জানতেন কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। তবে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যান্সের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। কয়েকজন রক্ষণশীল রাজনৈতিক মিত্রও তার পাশে দাঁড়িয়েছেন।

রিপাবলিকান কৌশলবিদ এবং কংগ্রেসের সাবেক দুই স্পিকার জন বোহেনার ও পল রায়ানের সাবেক উপদেষ্টা মাইকেল রিচির মতে, ভ্যান্সের এ বক্তব্য ট্রাম্প-পরবর্তী রক্ষণশীল রাজনীতির সম্ভাব্য নেতা হিসেবে তার অবস্থানকে আরও দৃশ্যমান করেছে।

রিচি বলেন, ভ্যান্সের বক্তব্য রক্ষণশীলদের মধ্যে ইরান যুদ্ধের যৌক্তিকতা নিয়ে বিতর্ক উসকে দিয়েছে। পাশাপাশি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের কোন নীতিগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত, সেই আলোচনাও সামনে এনেছে।

তার মতে, ‘এটিকে শুধু ট্রাম্পের থেকে নিজেকে আলাদা করার চেষ্টা হিসেবে দেখা সরলীকরণ হবে। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রভাব ও প্রচারের সুযোগ কাজে লাগিয়ে বিতর্কের বিষয়বস্তু নির্ধারণের চেষ্টা করছেন তিনি।’

ভ্যান্সের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। হোয়াইট হাউসের প্রতিনিধিরা রয়টার্সকে বুধবার ট্রাম্পের বক্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। সেদিন সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেছিলেন, নির্বাচনের ফলাফল নিয়ে ভ্যান্সের দৃষ্টিভঙ্গি তিনি বুঝতে পারছেন।

তবে ২০২৮ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা ভ্যান্সসহ রিপাবলিকান দলের যেকোনো প্রার্থীকে ট্রাম্পের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করবে। বিশেষ করে রক্ষণশীল দলের সম্ভাব্য প্রার্থী বাছাইয়ে ট্রাম্প বড় ভূমিকা রাখলে এই চ্যালেঞ্জ আরও বাড়তে পারে।

মধ্যবর্তী নির্বাচনের পর ভ্যান্সের নিজের রাজনৈতিক ভাবমূর্তিও পুরোপুরি অক্ষত থাকেনি। তিনি যেসব অঙ্গরাজ্যে প্রচারে অংশ নিয়েছিলেন, সেখানেও রিপাবলিকান প্রার্থীরা পরাজিত হয়েছেন। তার সমর্থন পাওয়া কিছু প্রচারকৌশলও দলের ক্ষতির কারণ হয়ে থাকতে পারে। এর মধ্যে ওহাইওর গভর্নর পদপ্রার্থী বিবেক রামাস্বামীর একটি বিজ্ঞাপন ছিল। ওই বিজ্ঞাপনে নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা নিয়ে সন্দেহ তৈরি করা হয়েছিল।

নির্বাচনী প্রচারের শেষ দিনগুলোতেও ভ্যান্সের কৌশলগত অবস্থান স্পষ্ট ছিল। বিভিন্ন সমাবেশে ভোটারদের রিপাবলিকানদের সমর্থন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে দলটি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যসেবা ও দারিদ্র্যবিমোচন কর্মসূচিতে জালিয়াতির তদন্ত করবে। এ বিষয়গুলোকে তিনি হোয়াইট হাউসের অভিবাসন নীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে যুক্ত করেন। তবে ইরান যুদ্ধ ও জ্বালানির দাম নিয়ে প্রায় কিছুই বলেননি। ট্রাম্পের নামও খুব কম উচ্চারণ করেছেন।

উত্তর ক্যারোলাইনায় প্রচারের শেষ পর্যায়ের এক সমাবেশে ভ্যান্স বলেন, ‘আমি চাই আমার সন্তানরা এমন একটি দেশে পরিবার গড়ে তুলুক, যে দেশ প্রাণবন্ত, সমৃদ্ধ, স্বাধীন ও স্বচ্ছল। আমি চাই সাধারণ কিছু বিষয়। আর আমি নিজের জন্য যা চাই, আপনাদের জন্যও তা-ই চাই।’

ট্যাগ:
জনপ্রিয়

৭ নভেম্বর আমাদের জন্য গৌরব ও আনন্দের দিন: নাছির চৌধুরী

ট্রাম্পের ছায়া ছাড়িয়ে নিজস্ব রাজনৈতিক অবস্থান গড়ছেন ভ্যান্স

প্রকাশের সময়: ০৪:৪৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬