সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দিরাই ছাত্রদলের অবস্থান কর্মসূচি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দিরাইয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দিরাই পৌরশহরের থানা রোডে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।

এ সময় উপস্থিত ছিলেন, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সুমন মিয়া, পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, জিলাল মিয়া চৌধুরী ও আজিম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মহি উদ্দিন মিলাদ ও সদস্য সচিব জুনেদ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু ও সদস্য সচিব তানবির চৌধুরী, দিরাই সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু বলেন, দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করে এসব অপতৎপরতার প্রতিবাদ জানাচ্ছি। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছেন।

ট্যাগ:
জনপ্রিয়

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দিরাই ছাত্রদলের অবস্থান কর্মসূচি

প্রকাশের সময়: ০৫:২৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬