মেয়ের অসুস্থতা নিয়ে ‘দুশ্চিন্তায় ছিলেন’ মঞ্জুশ্রী

মাত্র ১১ মাসের ছোট্ট শিশু জয়স্মিতা বিশ্বাস। যে বয়সে মায়ের কোলে নিশ্চিন্তে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই থ্যালাসেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত হয় সে। মাত্র তিন মাস বয়সে মেয়ের এই রোগ ধরা পড়ার পর থেকেই চিকিৎসা, নিয়মিত রক্তের প্রয়োজন আর অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় দিন কাটছিল মা মঞ্জুশ্রী চক্রবর্ত্তী প্রমির।

মেয়ের সারাজীবনের চিকিৎসা আর কষ্টের আশঙ্কা তাকে ধীরে ধীরে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছিল। স্ত্রীর সেই মানসিক কষ্ট লাঘবে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন স্বামী। চেষ্টা করেছিলেন স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টাকে পেছনে ফেলে পরিবারটির জীবনে নেমে এলো এক অপূরণীয় শূন্যতা।

মঙ্গলবার বিকেলে মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি মঞ্জুশ্রী। প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে উদ্ধার করা হলো মা ও ১১ মাসের শিশুকন্যার মরদেহ।

নিহত মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমির বয়স ৩৩ বছর। তার মেয়ের নাম জয়স্মিতা বিশ্বাস। তারা সিলেটের দক্ষিণ সুরমার ২৯ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুল এলাকার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী ও মেয়ে।

বুধবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কাউকে কিছু না জানিয়ে মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান মঞ্জুশ্রী। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এ বিষয়ে মঞ্জুশ্রীর স্বামী জীবনানন্দ বিশ্বাস কালবেলাকে জানান, আমাদের মেয়ের বয়স যখন মাত্র তিন মাস, তখন থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। এরপর থেকেই মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে আমার স্ত্রী সবসময় দুশ্চিন্তায় থাকতেন। মেয়েকে সারাজীবন রক্ত দিতে হবে, বিভিন্ন ধরনের চিকিৎসা করাতে হবে এমন চিন্তা থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। একটি শিশুর সারাজীবন এভাবে কষ্টের মধ্য দিয়ে কাটবে, এমন ভাবনা থেকে প্রায়ই নেতিবাচক কথা বলতেন। এমনকি বেঁচে থাকার প্রয়োজনীয়তা নিয়েও হতাশা প্রকাশ করতেন।

তিনি বলেন, স্ত্রীর মানসিক অবস্থার উন্নতির জন্য বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছিলাম। সম্প্রতি চার-পাঁচ দিন আগেও তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধানের কাছে নিয়ে গিয়েছিলেন। এর আগে চিকিৎসক সিদ্ধার্থ পালের কাছেও চিকিৎসা করিয়েছেন। বিভিন্ন ওষুধ সেবন করানো হলেও তাঁর অবস্থার তেমন উন্নতি হয়নি।

তিনি আরও বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কাউকে কিছু না জানিয়ে চুপিসারে বাসা থেকে বেরিয়ে যান তার স্ত্রী। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্ত্রীর সঙ্গে আমার কোনো ধরনের মনোমালিন্য বা পারিবারিক বিরোধ ছিল না। এমন কোনো কারণে তিনি বাসা থেকে বেরিয়ে গেছেন বলেও আমার জানা নেই।

বিষয়টি নিশ্চিত করে সোবানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শিপলু চৌধুরী বলেন, ‘দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে নিখোঁজ হওয়া মা ও মেয়ের মরদেহ নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’

ট্যাগ:
জনপ্রিয়

মেয়ের অসুস্থতা নিয়ে ‘দুশ্চিন্তায় ছিলেন’ মঞ্জুশ্রী

প্রকাশের সময়: ০৮:১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬