সাংবাদিক সালমান মিয়ার পিতার জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল

দিরাই প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দিরাই কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক সালমান মিয়ার পিতা শহিদুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা উপজেলার রাধানগর দাউদপুর ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে দাউদপুরস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, দিরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

জানাজায় অংশগ্রহণকারীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে রাধানগর দাউদপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহিদুল ইসলাম। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।

ট্যাগ:
জনপ্রিয়

সাংবাদিক সালমান মিয়ার পিতার জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল

প্রকাশের সময়: ০৯:০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬