হাওরপাড়ের শাল্লা থেকে ইনার টেম্পলে, ব্যারিস্টার হলেন মোহাম্মদ আল আমিন

চারদিকে বিস্তীর্ণ হাওর, বর্ষায় অথই জলরাশি আর যোগাযোগের নানা প্রতিকূলতা। এমন বাস্তবতাকে পেছনে ফেলে আন্তর্জাতিক পরিসরে পেশাগত মর্যাদার স্বীকৃতি অর্জন করেছেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার সন্তান মোহাম্মদ আল আমিন। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ‘ইনস অব কোর্ট’-এর অন্যতম প্রতিষ্ঠান ইনার টেম্পল (Inner Temple) থেকে ‘বার-অ্যাট-ল’ (Bar-at-Law) ডিগ্রি ও আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছেন তিনি। স্থানীয়দের দাবি, আল আমিন শাল্লা উপজেলার প্রথম ব্যারিস্টার। তাঁর এ অর্জনে আনন্দের আবহ বিরাজ করছে নিজ গ্রাম ফয়েজুল্লাপুরসহ পুরো উপজেলায়।

দীর্ঘদিনের অধ্যবসায়, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে এ অর্জন তাঁর পেশাগত জীবনে নতুন অধ্যায় যুক্ত করেছে। বর্তমানে তিনি ঢাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। ইনার টেম্পল থেকে বার-অ্যাট-ল অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের যোগ্যতার স্বাক্ষর রাখলেন তিনি।

আল আমিনের এ সাফল্যকে কেবল ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না স্থানীয়রা। তাঁদের মতে, ভৌগোলিক সীমাবদ্ধতা, যোগাযোগের প্রতিকূলতা কিংবা সুযোগ-সুবিধার স্বল্পতা মেধা ও অধ্যবসায়ের পথে চূড়ান্ত বাধা হতে পারে না, তাঁর অর্জন তারই দৃষ্টান্ত। হাওরাঞ্চলের প্রত্যন্ত জনপদ থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন পেশার এই পর্যায়ে পৌঁছানো নিঃসন্দেহে শাল্লার জন্য গর্বের বিষয়।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোহাম্মদ আল আমিন বলেন, ‘আমার জন্য আজকের দিনটি সত্যিই অনেক আনন্দের। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। মা-বাবার দোয়া, ভালোবাসা ও নিরন্তর প্রচেষ্টার ফলেই আজকের এই জায়গায় পৌঁছাতে পেরেছি। পাশাপাশি প্রিয় শাল্লাবাসীর সাহস, অনুপ্রেরণা ও ভালোবাসা সবসময় আমাকে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। তাঁদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, জীবনের এ অর্জন তাঁকে আরও দায়িত্বশীল করেছে। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি।

এদিকে আল আমিনের বার-অ্যাট-ল অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর নিজ গ্রাম ফয়েজুল্লাপুরসহ শাল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা ও শুভকামনা প্রকাশ করছেন অনেকে। তাঁদের প্রত্যাশা, পেশাগত জীবনে তিনি আরও সাফল্য অর্জন করবেন এবং তাঁর মেধা, অভিজ্ঞতা ও দক্ষতা বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে কাজে লাগাবেন।

হাওরাঞ্চলের প্রতিকূলতা অতিক্রম করে আল আমিনের এই অর্জন শাল্লার তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার নতুন উপলক্ষ হয়ে উঠেছে। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর সাফল্যে উৎসাহিত হয়ে এ জনপদের আরও অনেক তরুণ উচ্চশিক্ষা ও পেশাগত উৎকর্ষের পথে এগিয়ে আসবেন। শাল্লার পরিচয় যে শুধু হাওর ও প্রাকৃতিক বৈশিষ্ট্যে সীমাবদ্ধ নয়, এ জনপদের সন্তানরাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারেন আল আমিনের অর্জন সেই সম্ভাবনাকেই নতুন করে সামনে এনেছে।

ট্যাগ:
জনপ্রিয়

সিলেটে আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে মোটরসাইকেল রেখে পালালো হামলাকারীরা

হাওরপাড়ের শাল্লা থেকে ইনার টেম্পলে, ব্যারিস্টার হলেন মোহাম্মদ আল আমিন

প্রকাশের সময়: ০৪:০০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬