সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন হাওর ও মুক্ত জলাশয়ে লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাওর ও জলাশয়ে এ কর্মসূচির আয়োজন করেন বিগত সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
আয়োজকদের দাবি, প্রথম ধাপে বিভিন্ন প্রজাতির প্রায় লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ কার্যক্রমে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, সদস্য সোয়াব হাসান, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, প্রথম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, সদস্য বাবুল সর্দার ও আজিম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মিলাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ হাসান, জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক সালমান মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণমাধ্যমে পাঠানো এক সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তাঁর পক্ষ থেকে দিরাইয়ের হাওর ও মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। প্রথম ধাপে প্রায় লক্ষাধিক পোনা ছাড়া হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
নিজস্ব প্রতিবেদকঃ 


















