রাষ্ট্র মেরামতে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপি-মিফতাহ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী বলেছেন, রাষ্ট্র মেরামতের লক্ষ্য নিয়ে বিএনপি দীর্ঘদিন ধরে সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বিগত দিনে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপি ভিশন-২০৩০ ঘোষণা করেছিল। পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন খাতে প্রয়োজনীয় সংস্কারের জন্য প্রথমে ২৭ দফা এবং পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ৩১ দফা রূপরেখা প্রণয়ন করেছে।

তিনি বলেন, “বিগত সময়ে বিএনপি শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নেতৃত্বই দেয়নি, বরং রাষ্ট্রকে কীভাবে সঠিকভাবে পরিচালনা করা যায়, সে বিষয়েও পরিকল্পনা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশার বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

শনিবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ একটি কনফারেন্স হলে আয়োজিত ‘টি উইথ মিফতাহ সিদ্দিকী’ অনুষ্ঠানে ‘বিএনপি ভিশন, তারেক রহমানের পরিকল্পনা ও আমাদের করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সিলেটস্থ দিরাই-শাল্লা ন্যাশনালিস্ট ফোরাম।

মিফতাহ সিদ্দিকী আরও বলেন, বিএনপি একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে, ধনী-গরিবের বৈষম্য কমবে এবং শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন দিরাই-শাল্লা ন্যাশনালিস্ট ফোরামের আহ্বায়ক গোলাপ মিয়া, সদস্য সচিব কামরুল ইসলাম, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইফতেখার মো. নাবিল চৌধুরী, কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিহাব আহমেদ, দিরাই কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাদিকুর রহমান, চরনারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রতন তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ:
জনপ্রিয়

রাষ্ট্র মেরামতে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপি-মিফতাহ সিদ্দিকী

প্রকাশের সময়: ০৯:৪০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬