শাল্লায় নাছির চৌধুরী সম্বর্ধিত: মাদ্রাসার নতুন ভবন নির্মাণের আশ্বাস

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরী। পাশাপাশি মাদ্রাসার খাবার পানির সংকট দূর করতে নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে মাদ্রাসা ভবনের নিচতলায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাদ্রাসার গণিত শিক্ষক নলিনী কান্ত দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি হাজিরুল ইসলাম আজহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানি চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল।

এ ছাড়া বক্তব্য দেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সুহেল আহমেদ, সহকারী শিক্ষক মো. মোস্তফা কামাল, উপজেলা জমিয়ত উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জিহাদ এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক।

নাছির উদ্দীন চৌধুরী বলেন, দিরাই-শাল্লার বিভিন্ন এলাকায় এখনো অনেক উন্নয়নমূলক কাজ করা প্রয়োজন। মাদ্রাসার সার্বিক অবস্থা তিনি সরেজমিনে দেখেছেন। নতুন ভবন নির্মাণের জন্য দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেলে ভবন নির্মাণের কার্যক্রম দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের খাবার পানির সমস্যা সমাধানে একটি নলকূপ স্থাপনের উদ্যোগও নেওয়া হবে।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যা, পানীয় জলের সংকটসহ বিভিন্ন প্রয়োজনের কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, ছাত্রদল নেতা শাকিল আহমেদ, আশিক আহমেদ ও তাকবীর আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে কয়েক দিন আগে পল্লী বিদ্যুতের খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কান্দিগাঁও গ্রামের নিহত পরিবারের সদস্যদের হাতে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।

ট্যাগ:
জনপ্রিয়

শাল্লায় নাছির চৌধুরী সম্বর্ধিত: মাদ্রাসার নতুন ভবন নির্মাণের আশ্বাস

শাল্লায় নাছির চৌধুরী সম্বর্ধিত: মাদ্রাসার নতুন ভবন নির্মাণের আশ্বাস

প্রকাশের সময়: ০৫:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬