সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক

  • কালনী ভিউ ডেস্ক:
  • প্রকাশের সময়: ০২:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২৩

সিলেটের দক্ষিণ সুরমায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় দুটি হায়েস গাড়ি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোগলাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মিছিলের উদ্দেশে বিভিন্ন এলাকা থেকে চারটি হায়েস গাড়িতে করে মোগলাবাজার এসে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মীসহ দুটি হায়েস গাড়ি আটক করে পুলিশ। বাকি দুটি গাড়ি দ্রুতগতিতে চলে যাওয়ায় ধরতে পারিনি।

এ তথ্য নিশ্চিত করে সিলেটের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘চারটি হায়েস গাড়িতে করে এসে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। সঙ্গে তিনটি মোটরসাইকেলও ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি গাড়ি ও মোটরসাইকেল পালিয়ে যায়।

তবে দুটি গাড়িকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এর মধ্যে একটি হায়েস গাড়ি থেকে চালকসহ ২০ জন এবং অপর গাড়ি থেকে ১০ জনকে আটক করা হয়।’

তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মোশাররফ হোসেন।

ট্যাগ:

দিরাই কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক

প্রকাশের সময়: ০২:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬