নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আইটি প্রকৌশলী নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেনিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক আইটি প্রকৌশলী নিহত হয়েছেন। নিহতের নাম শাহ মো. আরদি (আরদি শাহ)। তিনি চুনারুঘাট সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা আসাদ মিয়ার ছেলে।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নিউইয়র্কের মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার শিকার হন শাহ মো. আরদি। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহ মো. আরদি চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো. ছাদেক মিয়ার ভাতিজা।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও যুক্তরাষ্ট্রে বসবাসরত চুনারুঘাটের প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের পক্ষ থেকে শাহ মো. আরদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

ট্যাগ:

প্রকাশের সময়: ০৪:১২:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬