ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি তার প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এই প্রথম এ ধরনের যোগাযোগ করলেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিটি পাঠিয়েছেন।
কালনী ভিউ ডেস্কঃ 


















