হবিগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে, নিহত ১

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের সংঘর্ষে পিকআপচালক রিপন মিয়া (২৩) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মীরনগর এলাকায় আকিজ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকার সন্তোষ সাব্দাকরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপচালক রিপন মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাস ও পিকআপের অন্য কোনো যাত্রী বা ব্যক্তি হতাহত হননি। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই আহত চালককে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্রাম পুলিশকে প্রশাসনের সহায়তা

হবিগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে, নিহত ১

প্রকাশের সময়: ০৭:২৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬