সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফের বাবার মৃত্যুবার্ষিকীতে এতিমদের খাবার বিতরণ ও দোয়া মাহফিল

চ্যানেল নাইন টেলিভিশনের সিলেট জেলা প্রতিনিধি, দিরাই প্রেসক্লাবে সহ-সভাপতি সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফের বাবা সাবেক ইউপি সদস্য মো. আব্দুল মনিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিমদের মধ্যে খাবার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সিলেটের পাঠানটুলাস্থ একটি এতিমখানায় পরিবারের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে এতিমদের মধ্যে খাবার পরিবেশন করা হয়। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবেক ইউপি সদস্য মো. আব্দুল মনির ২০০৬ সালের ১০ নভেম্বর শুক্রবার সিলেট নগরীর রয়েল হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।

এদিকে বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

ট্যাগ:
জনপ্রিয়

গঙ্গা চুক্তি, সার সংকট ও গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সংসদে আলোচনার নোটিশ বিরোধীদের

সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফের বাবার মৃত্যুবার্ষিকীতে এতিমদের খাবার বিতরণ ও দোয়া মাহফিল

প্রকাশের সময়: ১০:৫২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬