দিরাইয়ে মহিলা সমাবেশে নারীর ক্ষমতায়নে বিএনপির অবদান তুলে ধরলেন এড. পাবেল চৌধুরী

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

দিরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে দিরাই পৌর সদরের আরামবাগ এলাকায় উপজেলা বিএনপির মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সবসময় দেশের নারীসমাজকে এগিয়ে নিতে কাজ করেছে। অতীতে বিএনপি সরকারই প্রথম কর্মজীবী মহিলা হোস্টেল, মহিলা কলেজ প্রতিষ্ঠা, নারী শিক্ষার সুযোগ বৃদ্ধি, নারী নির্যাতন প্রতিরোধ আইনসহ বহু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে। বিএনপির সময় গ্রামগঞ্জের অবহেলিত নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে মাইক্রোক্রেডিট, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুবিধা বাড়ানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজও বিএনপি বিশ্বাস করে নারীর ক্ষমতায়নই দেশের অগ্রযাত্রার মূল শক্তি।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে যে ৩১ দফা কর্মপরিকল্পনা দিয়েছেন, সেখানে নারীদের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নারীর নিরাপত্তা, শিক্ষা, উদ্যোক্তা কার্যক্রম, স্বাস্থ্যসেবা এবং রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধিকে তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। দিরাই-শাল্লার নারীরাও আর পিছিয়ে থাকবে না আপনাদের শক্তিই ধানের শীষকে বিজয়ের পথে নিয়ে যাবে। আসুন, ৩১ দফা বাস্তবায়ন ও দেশের উন্নত ভবিষ্যতের জন্য সবাই ঐক্যবদ্ধ হই এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করি।

আদর্শ শিক্ষা নিকেতন দিরাই’র প্রধান শিক্ষক সুলতানা রাজিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, শিক্ষিক পারভীন বেগম, মহিলা দলের নেত্রী রিনা বেগম, সুমি বেগম প্রমুখ।

ট্যাগ:

নারীর ছবি বিকৃত করে প্রচার: দিরাইয়ে প্রেমিক-প্রেমিক গ্রেপ্তার, আদালতে দায় স্বীকার

দিরাইয়ে মহিলা সমাবেশে নারীর ক্ষমতায়নে বিএনপির অবদান তুলে ধরলেন এড. পাবেল চৌধুরী

প্রকাশের সময়: ১০:৫৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫