সৌদি সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিভিন্ন মাদ্রাসা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ থেকে দিরাই উপজেলায় ১৭ কার্টন খেজুর (১৩৬ কেজি) বরাদ্দ দেওয়া হয়। ১২ মার্চ এসব খেজুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। প্রাপ্ত খেজুর বাংলাদেশ ফিমেইল একাডেমিসহ উপজেলার মোট ২৮টি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। এছাড়া হিজড়া সম্প্রদায় ও চারজন অসহায় মানুষের মধ্যেও খেজুর প্রদান করা হয়।
এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে প্রাপ্ত খেজুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে। বিশেষ করে এতিমখানা, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কথা বিবেচনা করে তালিকা অনুযায়ী এসব খেজুর বিতরণ করা হয়। তিনি আরও বলেন, খেজুর বিতরণ সংক্রান্ত সব তথ্য যেকোনো নাগরিক উপজেলা প্রশাসন থেকে জানতে পারবেন। এ বিষয়ে বিভ্রান্তিকর কোনো তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি তিনি অনুরোধ জানান।
নিজস্ব প্রতিবেদকঃ 

















