ঈদকে ঘিরে মানবিক উদ্যোগ: দিরাইয়ে হতদরিদ্রদের পাশে পাবেল চৌধুরী

বিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দিরাইয়ে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র দুই শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের আরামবাগ এলাকায় পাবেল চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শহীদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও দিরাই-শাল্লা আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল-এর অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়।

পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর পরিচালনায় সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, জেলা কৃষক দলের সদস্য মানিক মিয়া তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুয়েব হাসান, সাবেক ছাত্রনেতা হুমায়ুন সর্দার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদ, তরুণ দলের সভাপতি মিজান মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানভীর চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি বলেন, মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকেই আমি সবসময় চেষ্টা করি দিরাই-শাল্লার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। বিগত বন্যা, করোনা মহামারিসহ বিভিন্ন দুর্যোগে যতটুকু পেরেছি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তিনি আরও বলেন, শুধু উৎসব নয়, মানুষের দুঃসময়ে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যেতে চাই। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিতভাবে কাজ করলে একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এ ধরনের সহায়তা কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অসহায় মানুষের মাঝে স্বস্তি নিয়ে আসে।

ট্যাগ:

সম্পাদকীয়: হাওরের ঈদ আনন্দের আড়ালে বঞ্চনার বাস্তবতা

ঈদকে ঘিরে মানবিক উদ্যোগ: দিরাইয়ে হতদরিদ্রদের পাশে পাবেল চৌধুরী

প্রকাশের সময়: ০৪:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬