রাজনীতির ভিন্ন সুর: শাল্লায় আওয়ামী লীগকে মিত্র বললেন নাছির চৌধুরী

প্রচলিত রাজনৈতিক বিভাজনের বাইরে ভিন্ন বার্তা দিয়ে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগকে প্রতিপক্ষ নয়, বরং মুক্তিযুদ্ধের সময়কার মিত্র হিসেবেই দেখা উচিত। তিনি বলেন, আমরা একসঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাই তাদের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই। তবে আমাদের দলে কেউ আসতে চাইলে স্বাগত, কিন্তু সুযোগসন্ধানীদের কোনো স্থান নেই।

বুধবার (২৫ মার্চ) দুপুরে শাল্লা উপজেলা গণমিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণ করে নাছির উদ্দীন চৌধুরী বলেন, ২৫শে মার্চে শহীদ হওয়া সকল বীরের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

এ সময় তিনি শাল্লাবাসীর উদ্দেশে বলেন, আমি আপনাদের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি। আপনাদের সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করব। যেকোনো প্রয়োজনে আমার কাছে আসবেন।

এলাকায় সাম্প্রতিক চুরির ঘটনা উল্লেখ করে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শাল্লাকে দুর্নীতিমুক্ত ও একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজনৈতিক শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, দলীয় আনুগত্য বজায় রেখেই আগামী ইউনিয়ন ও উপজেলা নির্বাচনে সবাইকে কাজ করতে হবে।

ঈদুল ফিতর উপলক্ষে সহায়তা বিতরণ নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে এমপি নাছির বলেন, তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া অনুদান আত্মসাৎ করেছি এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর শিশির মনির উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সময় লাগে। জনগণের আস্থা ও সহযোগিতা পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ চালিয়ে যাবেন। জীবনের শেষ সময়ে এসে জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস, আব্দুল করিম মাস্টার, আব্দুল মজিদ, সাবেক ছাত্র নেতা সাংবাদিক রুদ্র মিজানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে দিরাই স্মৃতিসৌধে এমপি নাছির চৌধুরীর শ্রদ্ধা নিবেদন

রাজনীতির ভিন্ন সুর: শাল্লায় আওয়ামী লীগকে মিত্র বললেন নাছির চৌধুরী

প্রকাশের সময়: ০১:২১:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬