দিরাইয়ের মিতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘটিত মিতা বেগম হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২ জুন) রাতে সিলেটের কোম্পানীগঞ্জ এলাকা থেকে খাদিজা বেগম (২৩) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩ জুন) দুপুরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত খাদিজা বেগম দিরাই উপজেলার নতুন বাগবাড়ী এলাকার টিটু মিয়ার স্ত্রী। বিষয়টি বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, নিহত মিতা বেগম দিরাই উপজেলার বাগবাড়ি (কান্দাহাটি) এলাকার বাসিন্দা ছিলেন। গত ২৯ মে সন্ধ্যায় মিতার ফুপাতো ভাই উজ্জ্বল মিয়া তার পাওনা সাড়ে সাত হাজার টাকা চাইতে গেলে অলি মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা লাঠিসোঁটা দিয়ে উজ্জ্বল মিয়াকে মারধর করে গুরুতর আহত করে।

উজ্জ্বল মিয়ার চিৎকার শুনে মিতা বেগম ও তার মা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন। পরে একই সন্ধ্যায় মিতার চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, অভিযুক্তরা মিতা বেগমকে মারধর করে চুল ধরে টেনে ঘরের ভেতরে নেওয়ার চেষ্টা করছে।

এক পর্যায়ে অভিযুক্ত টিটু মিয়া হাতে থাকা গাছের ডাল দিয়ে মিতা বেগমের মাথার ডান পাশে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মারধরের ফলে তিনি অজ্ঞান হয়ে গেলে অভিযুক্তরা তাকে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্বজনরা মিতা বেগমকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে রাতে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ:

দিরাইয়ের মিতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রকাশের সময়: ১০:৫৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬