টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনের ওপর পড়ে নিঝুম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নিঝুম পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের স্বপন চন্দ্র সরকারের ছেলে।

জানা যায়, শুক্রবার দুপুরে ‘ভ্রমণ শৈলী’ নামের একটি হাউজবোটে শিশু ও নারীসহ কয়েকজন টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যান। হাওরে গোসল শেষে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত: নিঝুম হাউজবোটের ইঞ্জিনের উপর পা পিছলে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত. ঘোষণা করেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে ফেসবুকে সমালোচনার ঝড়

টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৩:০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬