সুনামগঞ্জে কিশোরী ধর্ষণের ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামিকে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ জুন) বিকেল আনুমানিক ৩টায় সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল দোয়ারাবাজার উপজেলার ৭ নম্বর লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আকরাম আলী (৩৫)। তিনি দোয়ারাবাজার উপজেলার এরুয়াখাই গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী বাক ও শ্রবণপ্রতিবন্ধী। গত ২৭ জুন বিকেলে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে থাকায় তিনি একা ছিলেন। এ সময় মোটরসাইকেলচালক আকরাম আলী চিকিৎসার কাজে ওই এলাকায় গিয়ে সুযোগ বুঝে কিশোরীর বাড়িতে প্রবেশ করেন। পরে তাকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর কিশোরীর স্বজনরা তার ইশারার মাধ্যমে বিষয়টি জানতে পারেন। পরে সন্দেহভাজনের ছবি দেখালে ভুক্তভোগী তাকে শনাক্ত করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই আসামিকে গ্রেফতারে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আকরাম আলীকে গ্রেফতার করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

প্রকাশের সময়: ১১:৩৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬