দিরাইয়ে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সুনামগঞ্জের দিরাই পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৫ টার দিকে দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভের নেতৃত্বে দিরাই থানা পুলিশের সহায়তায় পরিচালিত যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সরমঙ্গল ইউনিয়নের হাজারীপুর গ্রামের মৃত রুছমত আলীর ছেলে শফিকুল ইসলাম (২৯) এবং দিরাই পৌরসভার আনোয়ারপুর এলাকার আবুল মালেকের ছেলে মো. আশিকুল মিয়া (২৬)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সেবনের অপরাধে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত দুজনকে পুলিশি প্রহরায় সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ:

প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে বছরজুড়ে বৃক্ষরোপণ করতে হবে: দিরাইয়ে পাবেল চৌধুরী

দিরাইয়ে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

প্রকাশের সময়: ০৮:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬