সিলেটে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ তরুণের

সিলেটের গোয়াইনঘাটে স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক তরুণ। ধর্ম পরিবর্তনের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তিনি নিজের নতুন নাম রেখেছেন মো. আব্দুর রহমান। তাঁর পূর্বের নাম ছিল শ্রী পানেশ বিশ্বাস। তিনি উপজেলার হাদারপাড় গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সিলেট আদালত এলাকায় নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে ধর্ম পরিবর্তন সংক্রান্ত একটি হলফনামা সম্পাদন করেন ওই তরুণ।

হলফনামায় মো. আব্দুর রহমান উল্লেখ করেন, তিনি একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এবং সম্পূর্ণ সচেতন ও স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের আদর্শ, মৌলিক বিশ্বাস ও বিধিবিধান সম্পর্কে জানার ও বিচার-বিশ্লেষণের পর তিনি এ ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

হলফনামায় তিনি আরও উল্লেখ করেন, ইসলাম ধর্ম গ্রহণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে তাঁকে প্ররোচনা, চাপ, বলপ্রয়োগ কিংবা কোনো ধরনের প্রলোভন দেখানো হয়নি। নিজের বিবেক-বুদ্ধি ও আইনগত জ্ঞান অনুযায়ী স্বাধীনভাবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ঘোষণা করেন।

এখন থেকে ব্যক্তিগত, পারিবারিক এবং সরকারি-বেসরকারি সব ধরনের দাপ্তরিক ও আইনগত নথিতে ‘মো. আব্দুর রহমান’ নাম ব্যবহার করবেন বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

ট্যাগ:
জনপ্রিয়

সিলেটে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ তরুণের

প্রকাশের সময়: ০৬:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬