কুলঞ্জ গ্রামবাসীর সভাঃ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

মাদকের ভয়াবহ বিস্তার রোধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান ও লন্ডনপ্রবাসী মিজানুর রহমান চৌধুরী মিজান।

গতকাল সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামের যুব সমাজ ও প্রবীণদের উদ্যোগে সিলেট নগরীর স্পাইসি পার্টি সেন্টারে আয়োজিত এক মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় মাদকের বিস্তার, যুব সমাজের ওপর এর ক্ষতিকর প্রভাব, মাদক ব্যবসা ও সরবরাহ বন্ধে করণীয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, মাদকের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই। একটি পরিবার, একটি গ্রাম কিংবা একটি সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, যারা মাদক ব্যবসা ও সরবরাহের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানিয়ে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, সমাজের প্রবীণ ও যুব সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনায় মাদকের পাশাপাশি এলাকায় চুরি, ছিনতাই ও লুটপাটের মতো অপরাধ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এসব অপরাধ প্রতিরোধে ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর সামাজিক স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। প্রত্যেক পরিবার, অভিভাবক, সমাজের প্রবীণ ও যুব সমাজকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকের বিস্তার রোধের পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধেও স্থানীয়ভাবে সচেতনতা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।

সভায় কুলঞ্জ গ্রামের যুব সমাজ ও প্রবীণরা গ্রামকে মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য সামাজিক অপরাধমুক্ত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কুলঞ্জ গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ট্যাগ:

প্রকাশের সময়: ০২:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬