লন্ডনে দিরাইবাসীর উদ্যোগে শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

যুক্তরাজ্যে বসবাসরত দিরাইবাসীর উদ্যোগে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ অক্টোবর লন্ডনের একটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি মিজানুর রহমান চৌধুরী।

সংগঠনটির সিনিয়র সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা সিজিল মিয়া অনুষ্ঠান পরিচালনা করেন। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দিরাই-শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ আলী আহমেদ। স্বাগত বক্তব্য দেন দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি সহিদুল ইসলাম নজরুল।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিবিসিসিআই ইউকের সভাপতি মুহিব চৌধুরী, লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ক্লিনিক্যাল লেকচারার ড. মঞ্জুর শওকত, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম।

এ ছাড়া বক্তব্য দেন দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সভাপতি নাজমুল হোসেন চৌধুরী ও মিল্লিক মিয়া চৌধুরী, দিরাই-শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ওমর ফারুক, সংগঠনটির সাবেক সভাপতি খালেদ রেজা খান, বিশিষ্ট কমিউনিটি নেতা ও ব্যবসায়ী আমির উদ্দিন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর বদরুল চৌধুরী, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত, বর্তমান সাধারণ সম্পাদক সরদার আমির খসরু এবং দিরাই-শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুবেল, সাজ্জাদ মিয়া, সৈয়দ জিয়াউর রহমান ও আতাউর রহমান বাদশা, তপু আহমেদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা নজরুল ইসলাম, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব সরদার, সাবেক সহসভাপতি ইসলাম উদ্দিন ও আব্দুল কাদির, বর্তমান সহসভাপতি ফয়ছল মিয়া চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক লিটন মিয়া, সাবেক সাংস্কৃতিক সম্পাদক আক্তার হোসেন চৌধুরী, দিরাই-শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সিনিয়র সহসভাপতি শাহিন মিয়া, সহসভাপতি সৈয়দ রুহেল আমিন জাকারিয়া ও নির্বাহী সদস্য মো. লেছু মিয়া।

এ ছাড়া দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের নির্বাহী সদস্য আব্দুল আওয়াল, আয়না মিয়া, মোতালেব মিয়া ও এনামুল হক চৌধুরী, আব্দুস সহিদ, মোরাদ মিয়া, দুলন মিয়া, আব্দুল গফফার, এনামুল হক ও রুবেল মিয়াসহ কমিউনিটির আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিবিসিসিআইয়ের লন্ডন রিজিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শফিকুল ইসলামকে অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। তাঁরা যুক্তরাজ্যে বসবাসরত দিরাইবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখা এবং কমিউনিটির সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রীতিভোজ ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কমিউনিটির উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে মতামত তুলে ধরা হয়।

ট্যাগ:
জনপ্রিয়

লন্ডনে দিরাইবাসীর উদ্যোগে শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

লন্ডনে দিরাইবাসীর উদ্যোগে শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

প্রকাশের সময়: ০৯:৪২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬