৭ নভেম্বর আমাদের জন্য গৌরব ও আনন্দের দিন: নাছির চৌধুরী

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন,‘৭ নভেম্বর আমাদের জন্য গৌরব ও আনন্দের দিন। কারণ, এদিন এ দেশের সিপাহি-জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন। শহীদ জিয়ার সৈনিক হিসেবে আমাদের ৭ নভেম্বরের চেতনাকে বুকে ধারণ করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।’

রোববার (৮ নভেম্বর) দুপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিরাই উপজেলা বিএনপি আয়োজিত র‍্যালি-পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ের ব্যবসায়ী হাজী আইন উদ্দিন মিয়ার ইন্তেকাল

৭ নভেম্বর আমাদের জন্য গৌরব ও আনন্দের দিন: নাছির চৌধুরী

প্রকাশের সময়: ১২:২০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬