দিরাইয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রধান শিক্ষক গুরুতর আহত

সুনামগঞ্জের দিরাইয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় জুয়েল রানা তালুকদার নামে এক প্রধান শিক্ষক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার সুজানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত জুয়েল রানা তালুকদার জামালগঞ্জ উপজেলার মাতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর স্ত্রী মনি রানী রায় দিরাই উপজেলার উত্তর চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা যায়, মঙ্গলবার বিকেলে নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জুয়েল রানা তালুকদার। দিরাই-মদনপুর সড়কের সুজানগর এলাকায় পৌঁছালে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রশান্ত দাস তালুকদার দুর্ঘটনা ও আহত শিক্ষককে সিলেটে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রধান শিক্ষক গুরুতর আহত

দিরাইয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রধান শিক্ষক গুরুতর আহত

প্রকাশের সময়: ১২:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬