দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্রাম পুলিশকে প্রশাসনের সহায়তা

সুনামগঞ্জের দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর ও গবাদিপশু হারানো গ্রাম পুলিশ সুসেন দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সহায়তার পাশাপাশি খাদ্যসামগ্রী, পোশাক ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী প্রদান করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়ারগাঁও গ্রামে সরেজমিনে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুসেন দাসের হাতে ১০ হাজার টাকার চেক, শুকনো খাবার, শাড়ি, লুঙ্গি ও প্রয়োজনীয় আসবাবপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার।

এ সময় তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ, সাবেক কাউন্সিল এবিএম মাসুম প্রদীপসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সাধ্যমতো সহায়তা প্রদান করা হয়েছে। বিপদের এই সময়ে ক্ষতিগ্রস্ত পরিবার যেন একা বোধ না করে, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার বিষয়েও প্রশাসন আন্তরিক থাকবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ডাইয়ারগাঁও গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্থানীয় গ্রাম পুলিশ সুসেন দাসের বসতঘর ও গবাদিপশু পুড়ে যায়। আগুনে তার পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্রাম পুলিশকে প্রশাসনের সহায়তা

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্রাম পুলিশকে প্রশাসনের সহায়তা

প্রকাশের সময়: ১২:২২:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬