মেধা অন্বেষণে দিরাইয়ে লোকনাথ ও কুলসুম বিবি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

দিরাইয়ে লোকনাথ- সরলা- কুমুদ-রেবা ফাউন্ডেশন ও কুলসুম বিবি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিরাই উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে দুই ফাউন্ডেশনের এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ ফিমেইল একাডেমির পরিচালক জামিল চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সভাপতি ও নলেজ হোম প্রি-ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল সামছুল ইসলাম সরদার খেজুর, শিক্ষক শিপ্রা রায়, স্বাধীন কুমার চৌধুরী, ওয়াসিম আকরাম ও রুবেনা বেগম প্রমুখ।

লোকনাথ-সরলা-কুমুদ-রেবা ফাউন্ডেশনের পরিচালক নারায়ণ দাস জানান, ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বৃত্তি পরীক্ষায় প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

অন্যদিকে, কুলসুম বিবি ফাউন্ডেশনের পরিচালক ও যুক্তরাজ্য প্রবাসী রাসিকুল ইসলাম বলেন, মায়ের স্মৃতি অম্লান রাখতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এতে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ও সার্বিক সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি ভবিষ্যতেও বিভিন্ন সেবামূলক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।

ট্যাগ:
জনপ্রিয়

মেধা অন্বেষণে দিরাইয়ে লোকনাথ ও কুলসুম বিবি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

প্রকাশের সময়: ১০:৫২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬