দিরাইয়ে আব্দুল হেকিম-মালেকা স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

সুনামগঞ্জের দিরাইয়ে আব্দুল হেকিম-মালেকা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার রাজানগর ইউনিয়নের গছিয়া সামছুদ্দিন-সেকান্দর উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন, দিরাই প্রেসক্লাবের সভাপতি শিক্ষাবিদ সামছুল ইসলাম সরদার খেজুর, কাজাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম আলী, উত্তর রন্নারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ পুরকায়স্থ, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দাস, হারানপুরের নিবেন্দ্র কুমার দাস, শিক্ষক রাহেনা বেগম ও শাজনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় ফাউন্ডেশনের সভাপতি হুমায়ূন কবির বলেন, আমাদের মা-বাবার স্মৃতিকে অম্লান করে রাখতে তাঁদের নামে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। এর প্রথম উদ্যোগ হিসেবে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করব। এসব উদ্যোগ বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে আব্দুল হেকিম-মালেকা স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশের সময়: ০৩:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬