দিরাইয়ে ফুটবল টুর্নামেন্টে জাহানপুর ও কামালপুর চ্যাম্পিয়ন

দিরাই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের অংশগ্রহণে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাজানগর ইউনিয়নের জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চরনারচর ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বৃহস্পতিবার দিরাই মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার। খেলা শেষে তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা রঞ্জন দাস এবং সাকিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলজার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মেরাজুল আশেকিন, প্রধান শিক্ষক সজিত মিয়া, সুদীপ্ত দাস, স্বাধীন চৌধুরী, প্রীতি রানী দাস, সুজলা রানী দাস, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কয়সর আহমদ, দিরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈদুর রহমান তালুকদারসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

খেলা পরিচালনা করেন দিরাই উপজেলা ক্রীড়া সংস্থার রেফারি এহসান মিয়া ও ইমা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, আজকের এই ক্ষুদে খেলোয়াড়দের মধ্য থেকেই ভবিষ্যতে মেধাবী ও প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে। সরকার খেলাধুলার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলগুলো জেলা পর্যায়েও সাফল্য অর্জন করে দিরাইয়ের সুনাম বয়ে আনবে।

ট্যাগ:

দিরাইয়ে ফুটবল টুর্নামেন্টে জাহানপুর ও কামালপুর চ্যাম্পিয়ন

প্রকাশের সময়: ০৬:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬