দিরাইয়ে মামলার প্রধান আসামি ইউপি সদস্য আলমগীর আটক

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের তাজপুর গ্রামে সংঘটিত হামলা ও আহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইউপি সদস্য আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে দিরাই থানার এসআই মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দিরাই বাজার এলাকা থেকে তাকে আটক করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর ২০২৫ সকালে উপজেলার করিমপুর ইউনিয়নের তাজপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। এ ঘটনায় জালাল উদ্দিন বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইউপি সদস্য আলমগীর হোসেনকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, হামলা ও আহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আলমগীর হোসেনকে দিরাই বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানিয়েছে,মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ:

প্রকাশের সময়: ০৩:১৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬