৪০ বছরের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়নের বিদায়

সুনামগঞ্জের দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়নের ৪০ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস উপলক্ষে মঙ্গলবার (৩০ জুন) বিদ্যালয়ে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে শিক্ষার্থীরা ফুলের মালা পরিয়ে ও ফুল ছিটিয়ে প্রিয় শিক্ষককে আবেগঘন পরিবেশে বিদায় জানান।

সব্যসাচী দাস চয়ন দীর্ঘ চার দশক শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

উল্লেখ্য, শতবর্ষী দিরাই উচ্চ বিদ্যালয়ের সঙ্গে তাঁর পরিবারের সম্পর্কও দীর্ঘদিনের। তাঁর পিতা প্রয়াত সনঞ্জয় দাসও একই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং দীর্ঘ সময় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

ট্যাগ:
জনপ্রিয়

সিলেটে বাবার হাতে মেয়ে খুন

৪০ বছরের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়নের বিদায়

প্রকাশের সময়: ০৭:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬