দিরাইয়ে বিএনপির মতবিনিময় সভা: এমপি নাছির চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা

সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় স্থানীয় বিএনপির চলমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

রোববার সন্ধ্যায় দিরাই উপজেলা বিএনপির থানা রোডস্থ দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন।

সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার ও কবির মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দার ও মাইদুল ইসলাম চৌধুরী এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া। এছাড়া উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম দলীয় শৃঙ্খলা ও ঐক্যের ভিত্তিতেই পরিচালিত হওয়া উচিত। তারা সম্প্রতি উপজেলা ও পৌর বিএনপির নামে পৃথকভাবে যৌথ সভা আয়োজনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, দিরাইয়ে বিএনপির সকল কার্যক্রম সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে পরিচালিত হবে। দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা মেনে ভবিষ্যতের সব কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

উল্লেখ্য, সম্প্রতি দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে ঘিরে পৃথক সভা, সংবাদ সম্মেলন ও সাংগঠনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় রোববারের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো।

ট্যাগ:
জনপ্রিয়

প্রকাশের সময়: ০৬:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬