সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের পৃথক অভিযানে একটি জিআর ও দুটি সিআর পরোয়ানাভুক্ত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার সুনামগঞ্জের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আসাদুল ইসলাম ও এএসআই দীপক চন্দ্র দাস দীপুসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি ভীম লাল দাস (২৩)-কে গ্রেপ্তার করে। তিনি দিরাই উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা।
এদিকে, এএসআই আব্দুল মোতালিব সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি রুপন চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়। তিনি দিরাই উপজেলার হালিমপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ভীম লাল দাসের বিরুদ্ধে দিরাই থানার একটি মামলায় জিআর পরোয়ানা এবং রুপন চন্দ্র দাসের বিরুদ্ধে ঢাকার পৃথক দুটি মামলায় সিআর পরোয়ানা জারি ছিল।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে দিরাই থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ 

















