কালনী সেতুতে পাথর স্তূপ করে জনভোগান্তি সৃষ্টি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সুনামগঞ্জের দিরাই উপজেলার জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ কালনী সেতুর ওপর পাথর স্তূপ করে জনভোগান্তি সৃষ্টি করার অভিযোগে নানু মিয়া নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, কালনী সেতুর ওপর পাথর স্তূপ করে রাখায় যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নানু মিয়াকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ জানান, জনসাধারণের ব্যবহৃত সড়ক ও সেতু দখল বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনভোগান্তি তৈরি করার সুযোগ নেই। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে জনস্বার্থে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:
জনপ্রিয়

মামলার শুনানির আগে খুন, বন্ধ ছিল সিসি ক্যামেরা, গায়েব কাগজপত্র

কালনী সেতুতে পাথর স্তূপ করে জনভোগান্তি সৃষ্টি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়: ১০:১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬