দিরাইয়ে শফিকুল ইসলাম শফিক ও ফিরোজ খানকে স্মরণে সভা ও দোয়া মাহফিল

সুনামগঞ্জের দিরাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও পেট্রোল পাম্পের মালিক শফিকুল ইসলাম শফিক এবং সামাজিক ব্যক্তিত্ব ফিরোজ খানের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় দিরাই থানা রোডের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে ‘দিরাই সুশীল সমাজ’-এর ব্যানারে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দিরাইয়ের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আলতাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট সোহেল আহমেদ, দিরাই সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার, দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, জালাল সিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ইনামুল করিম চৌধুরী।

সমাজকর্মী আমিনুল ইসলাম আমিনের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন, দিরাই সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাজী মুকুল চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহা, মাওলানা আমিরুল ইসলাম, আলী হায়দর তালুকদার, রণধীর চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা প্রয়াত শফিকুল ইসলাম শফিক ও ফিরোজ খানের কর্মময় জীবন ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন।

বক্তারা বলেন, দিরাইয়ের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম শফিক ছিলেন অত্যন্ত সরল, সাদা মনের ও মানবিক মানুষ। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতেন এবং সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখতেন।

অন্যদিকে, সামাজিক ব্যক্তিত্ব ফিরোজ খান ছিলেন ভ্রমণপিপাসু ও অভিজ্ঞতাসম্পন্ন একজন মানুষ। বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা তিনি সমাজ ও মানুষের কল্যাণে কাজে লাগিয়েছেন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। মানুষের কল্যাণে তাঁর অবদান ও আন্তরিকতার কথা স্মরণ করে বক্তারা গভীর শ্রদ্ধা জানান।

পরে প্রয়াত শফিকুল ইসলাম শফিক ও ফিরোজ খানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা কুতুব উদ্দিন শায়খে রাজাপুরী।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে শফিকুল ইসলাম শফিক ও ফিরোজ খানকে স্মরণে সভা ও দোয়া মাহফিল

দিরাইয়ে শফিকুল ইসলাম শফিক ও ফিরোজ খানকে স্মরণে সভা ও দোয়া মাহফিল

প্রকাশের সময়: ০৪:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬