দিরাইয়ে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা বাংলাদেশ খেলাফত মজলিসের দিরাই উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিরাই বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণ করে। পরে থানা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিরাই উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে এবং পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিজ ইয়াহইয়া বিন হাবিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওয়ারিস উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক, দিরাই উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা শরীফ উদ্দীন এবং পৌর শাখার সভাপতি মাওলানা এ.বি.এম নোমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত সাম্প্রতিক আইন সংশোধনীকে ‘কোরআন-বিরোধী’ দাবি করে তা বাতিলের আহ্বান জানান।

ট্যাগ:

দিরাইয়ে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের সময়: ১১:১৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬