শান্তিগঞ্জে মসজিদের ভেতরে যুবকের উপর হামলা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় নাহিদ ইসলাম (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আহত নাহিদ ইসলাম উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়ার সাইফুর রহমানের ছেলে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতি শুক্রবারের মতো আজও জুমার নামাজ আদায় করতে বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে যান নাহিদ ইসলাম। নামাজরত অবস্থায় পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিপক্ষ রেজাউল, তার ছেলে জাহিন এবং আফজল, জুনেল, সেবির, সুবাদসহ কয়েকজন মিলে নাহিদ ইসলামের ওপর রামদা দিয়ে উপর্যুপরি আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে আত্মীয়স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাহিদ ইসলামকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহত নাহিদ ইসলামের ভাই আবু বক্কর সিদ্দিক হিরু বলেন, পূর্বশত্রুতার জের ধরে আমার ভাইয়ের ওপর বীরগাঁও পশ্চিমপাড়ার রেজাউল, তার ছেলে জুবায়েল মেম্বার, জাহিন এবং আফজল, জুনেল, সেবির, সুবাদসহ বেশ কয়েকজন নামাজরত অবস্থায় হামলা চালায়। তারা রামদা দিয়ে কুপিয়ে আমার ভাইকে গুরুতর জখম করেছে। আমার ভাইয়ের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনাস্থল পরিদর্শনকারী শান্তিগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর নুর উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ট্যাগ:

প্রকাশের সময়: ০৬:১৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬